প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি ● ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু ● অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ ● আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি টিআইবির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার ● পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভল ● খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা ● এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব ●

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

বিজ্ঞাপন
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুরের আমদানি এবং ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে। এতে রমজানে বাড়তি চাহিদা মোকাবিলায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যে এ চিত্র উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৮ লাখ ২৩ হাজার মেট্রিক টন ভোজ্যতেল, ৬ লাখ ৮৭ হাজার টন চিনি, ৮২ হাজার টন ছোলা, ১ লাখ ২২ হাজার টন মসুর ডাল এবং ১১ হাজার টন খেজুর আমদানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এসব পণ্যের আমদানি ও এলসি খোলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​স্থানীয় বাজার পর্যালোচনায় জানানো হয়, এক মাসের ব্যবধানে বাজারে ডিম, ব্রয়লার মুরগি ও মসুর ডালের দাম কমেছে এবং ভোজ্যতেল ও চিনির দাম স্থিতিশীল রয়েছে। পোল্ট্রি খাতের প্রতিনিধিরা জানান, বর্তমানে খামার পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক। রোগবালাই না থাকায় উৎপাদন ও সরবরাহে বড় কোনো ঘাটতির আশঙ্কা নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

​সভায় বাণিজ্যমন্ত্রী বিভিন্ন দেশ থেকে আমদানি করা খেজুরের জাত, গুণগত মান ও মূল্যের পার্থক্য বিবেচনায় শুল্ক কাঠামো সহজ এবং যৌক্তিক করার ওপর জোর দেন। আমদানিকারকরাও সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় ফল আমদানির কর কাঠামো আরও সহনশীল করার দাবি জানান। এছাড়া আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা, আমদানি ব্যয় এবং শুল্ক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

১ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে
টানা ৪ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের আজকের দাম

টানা ৪ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের আজকের দাম

৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন

১ দিন আগে
সাইবার নিরাপত্তায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

২ দিন আগে
দেশের অর্থনৈতিক চাপ সামলাতে বিশ্বব্যাংকের কাছে ১৩.৭৭ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ

দেশের অর্থনৈতিক চাপ সামলাতে বিশ্বব্যাংকের কাছে ১৩.৭৭ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ

৩ দিন আগে