জাতীয়

শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে প্রধানমন্ত্রীর আশ্বাস

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের জানান, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে পুরোপুরি বন্ধ অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্পকারখানাগুলোর প্রকৃত অবস্থা নিরূপণে কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়ে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার।

বিজ্ঞাপন

শওকত আজিজ রাসেল আরও বলেন, শিল্পখাতের সংকট সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী। তার ভাষ্য, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে এ ধরনের মনোযোগ পাওয়া গেলে শিল্পখাতের বর্তমান সংকট অনেকটাই এড়ানো সম্ভব হতো।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর