সারাদেশ

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট নটাখোলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) এবং পাবনা পৌরসদরের দিলালপুর এলাকার মিঠুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

আরও পড়ুন

দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও কোনো সন্ধান মেলেনি।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

একই বিভাগের আরও খবর