বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
-
ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
-
ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণমঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
-
স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমানরবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ড. এম এ মুহিত আরও বলেন, সবার সম্মিলিত উদ্যোগে জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হলে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে।
তিনি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সরকার, বিশেষজ্ঞ ও সমাজের বিভিন্ন অংশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।