প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ● শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু ●

শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু

বিজ্ঞাপন
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু
দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় দফা আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ কর্মসূচিতে নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও অন্তর্ভুক্ত করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবার মোট ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগে টিকার বাইরে থাকা ২৪ লাখ শিশু এবং গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা প্রায় ১০ লাখ শিশু রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রথম দফার ক্যাম্পেইনে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল। সেখানে লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ অর্জিত হয়। পরে আরও ১৯ লাখ শিশুকে মপ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে ৪৩ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। আগের মজুতসহ বর্তমানে ৫৮ লাখ ডোজ টিকা রয়েছে। ১০ শতাংশ ওয়েস্টেজ হিসাব করেও প্রায় ৫২ লাখ ডোজ ব্যবহারযোগ্য থাকবে।

ক্যাম্পেইন শেষে নতুন করে ছয় মাস বয়স পূর্ণ করা শিশুদের জন্য মপ-আপ টিকাদান কার্যক্রম চালু থাকবে। জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ কর্মসূচিতে যুক্ত থাকবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা বলেন, শরীরে অ্যান্টিবডি তৈরির জন্য এমআর টিকা গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের ইপিআই সূচি অনুযায়ী ৯ ও ১৫ মাস বয়সে নির্ধারিত দুই ডোজের পাশাপাশি ক্যাম্পেইনের অতিরিক্ত ডোজও নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪

ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪

৩ ঘণ্টা আগে
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

৫ ঘণ্টা আগে
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৬ ঘণ্টা আগে
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে

ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে

৬ ঘণ্টা আগে
সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় বাংলাদেশ

সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় বাংলাদেশ

৬ ঘণ্টা আগে
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন

৭ ঘণ্টা আগে