রবিবার (৯ আগস্ট) সকালে প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানী
রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
প্রশাসক বলেন, হকার সমস্যা একটি চিরস্থায়ী সমস্যা, যার স্থায়ী সমাধানের জন্য হকারদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অতীতে বিভিন্ন সময়ে পুনর্বাসনের উদ্যোগ নিলেও সফলতা আসেনি। তিনি জানান, এখন প্রতি সপ্তাহে বিভিন্ন হকার সমিতির দুইজন করে প্রতিনিধির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।
তিনি আরও জানান, হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে আইডি কার্ড ও তালিকা তৈরি করে নিবন্ধনের আওতায় আনা হবে। পাশাপাশি তাদের জন্য ‘হলিডে মার্কেট’ চালুর কথাও উল্লেখ করেন প্রশাসক।