জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকালে এই দাবি পেশ করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

বিজ্ঞাপন

হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে মোট ৯ দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে অন্যতম ছিল—মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধানে আইন পাস; কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করা; ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা ও ২০২১ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার; কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি; প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা; কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও হিজবুত তাওহিদ নিষিদ্ধ; পার্বত্য চট্টগ্রামে মিশনারিদের অপতৎপরতা বন্ধ; আলেমদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার; এবং তাবলিগ জামাতের কার্যক্রম ও ইজতেমা উলামাদের তত্ত্বাবধানে রাখা ও সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়া।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর

বিজ্ঞাপন