সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এসএসসির ফলে ধস, একাদশে খালি থাকবে সাড়ে ১৩ লাখ আসন
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ফলে কলেজ পর্যায়ে শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা দ্বিগুণেরও বেশি থাকছে। সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছরের ৬৮ দশমিক ০৪ শতাংশের তুলনায় ৩ দশমিক ৯৯ শতাংশ কম। ছাত্রদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে এবং ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ লাখ ৬ হাজার ৯ জন, যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৯ জন কম।
আরও পড়ুন
শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে—সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি (গত বছর ৪৮টি), মাদ্রাসা বোর্ডে ২২৬টি (গত বছর ৮৬টি) এবং কারিগরি বোর্ডে ২৯টি (গত বছর শূন্য) প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।
একটি বিশেষ পরীক্ষাকেন্দ্রে ৪০২ জনের মধ্যে ৩৫৪ জন পাস করেছে; সেখানে দুটি প্রতিষ্ঠানের শতভাগ এবং একটি প্রতিষ্ঠানে শূন্য পাসের হার দেখা গেছে।