সোমবার (১০ আগস্ট) দুপুরে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়
ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। তিনি উল্লেখ করেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়; এর জন্য সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, ‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের জন্য নির্বাচিত তিনটি গ্রাম হলো—রাঙ্গামাটি কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। এই প্রকল্পের আওতায় এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা অনুযায়ী দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুহার কমানো এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ির বাসিন্দারা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।