আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
জাতীয়
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অপর একটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় চালু করা যাচ্ছে না। এতে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং লোডশেডিং বেড়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও নিয়ন্ত্রণ নেই, তবে বিকল্প উপায়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।