প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

বিজ্ঞাপন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শনিবার সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অবরোধে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন; এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

১৮ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২২ ঘণ্টা আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৩ ঘণ্টা আগে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

১ দিন আগে
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

১ দিন আগে