রাজনীতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় জামায়াত আমীরের চিঠি হাইকমিশনারে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আজ ১২ আগস্ট ২০২৬, বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই চিঠি হাইকমিশনারের কাছে পৌঁছে দেন।

বিজ্ঞাপন

চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বিজ্ঞাপন

চিঠি হস্তান্তরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর