অর্থনীতি

ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধি এবং এসব ক্ষেত্রে এডিবির সম্ভাব্য সহযোগিতা নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতসহ সামগ্রিক আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি আর্থিক খাতকে আরও কার্যকর, স্থিতিশীল ও সক্ষম করে তুলতে চলমান সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে এডিবি প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গভর্নরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতিকে স্বাগত জানান এবং বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয ব্যক্ত করে।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর