প্রজ্ঞাপন অনুযায়ী, নবাবগঞ্জ উপজেলার ইউএনও দিলরুবা ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে বদলি করা হয়েছে। কোটালীপাড়া উপজেলার ইউএনও সাগুফতা হককে শরীয়তপুরের এডিসি পদে পদায়ন করা হয়েছে। এ দুই কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।
জাতীয়
প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি
অন্যদিকে নরসিংদীর এডিসি মাহমুদা বেগমকে পরিবেশ মন্ত্রণালয়ে, কচুয়া উপজেলার ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে ওই পদ থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।