রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ সেন্ট (০.১%) বেড়ে ৮৭.১৬ ডলার এবং ডব্লিউটিআই তেলের দাম ৪ সেন্ট বেড়ে ৮১.২৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার চাহিদা কমার আশঙ্কায় দুই বেঞ্চমার্কের দাম ২% কমলেও চলতি সপ্তাহে দুই ধরনের তেলের দাম প্রায় ৪% বেড়েছে।
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান দাবি করেছেন, হরমুজ প্রণালি ‘ইসলামি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে’ রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে দীর্ঘস্থায়ী সংঘাত হলে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ওপেক ও আইইএ বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তেলের মজুত ব্যাপকভাবে বেড়েছে, যা দাম বাড়ার ওপর চাপ তৈরি করছে।
এদিকে হরমুজ প্রণালিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।