প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ●

পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

বিজ্ঞাপন
পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বাজি ধরার সুযোগ দেওয়া অনলাইন প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের পর পারস্পরিক সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কালশি। এদিকে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কালশি থেকে সরে যাওয়ার এ সিদ্ধান্তের কথা সামনে এল। যদিও ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটরা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ট্রাম্প জুনিয়র কালশি এবং এর প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেট—দুটি প্রতিষ্ঠানেরই আনুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে বিনিয়োগ করেছে। অন্যদিকে কালশির উপদেষ্টা হিসেবে কাজ করার পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানার অংশ পেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কালশির এক মুখপাত্র ব্লুমবার্গকে বলেন, ‘গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পর আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডনের উপদেষ্টার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আরও বেশি গ্রাহকের কাছে কালশিকে পরিচিত করতে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন আগেই ট্রাম্প জুনিয়রকে উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল কালশি। প্রতিষ্ঠানটি তাকে এই খাতের একজন ‘সমর্থক’ হিসেবে বর্ণনা করেছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, তিনি কেবল বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন, নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ে নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কালশির ভবিষ্যদ্বাণীমূলক বাজারে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা অনেক বেশি দেখানো হয়েছিল। তখন জনমত জরিপগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও এ কারণে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ভবিষ্যদ্বাণীমূলক বাজারের বিরোধিতা মূলত ডেমোক্র্যাটদের পক্ষ থেকেই এসেছে। তবে কয়েকজন রিপাবলিকানও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে মামলাও করেছে। তাদের অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো অঙ্গরাজ্যগুলোর জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘন করছে।

প্রসঙ্গত, ‘ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম’ বলতে এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম বোঝায়, যেখানে মানুষ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি না, তা নিয়ে অর্থের বিনিময়ে অবস্থান নিতে পারেন। যেমন— নির্বাচনে কোনো প্রার্থী জিতবেন কি না; কোনো দেশ বিশ্বকাপ জিতবে কি না। মূলত এ ধরনের প্ল্যাটফর্মে মানুষ সম্ভাব্য ফলাফলের ওপর অর্থ বিনিয়োগ করেন। আর কালশি ও পলিমার্কেট এ ধরনেরই দুটি প্রতিষ্ঠান। সহজ করে বললে কালশি ও পলিমার্কেট মূলত ভবিষ্যৎ ঘটনা নিয়ে বাজি ধরার অনলাইন প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে
মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

১ দিন আগে
একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

১ দিন আগে
ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

২ দিন আগে
নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

২ দিন আগে
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

২ দিন আগে