জাতীয়

‘আপসহীন নেত্রী’ বেগম জিয়ার জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতা-কর্মীদের যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

রাজনীতি থেকে রাষ্ট্র পরিচালনায়

আরও পড়ুন

বিজ্ঞাপন

খালেদা জিয়া দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।

বিজ্ঞাপন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। স্বাধীনতার পর ১৯৭৮ সালে তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। এরপর ধীরে ধীরে দেশের রাজনীতিতে তাঁর প্রভাব বাড়তে থাকে।

১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে বিএনপি কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে জোট গঠন করে তৎকালীন এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে তাঁর কঠোর অবস্থানের কারণে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান তিনি।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুই দফায় সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়

রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে মামলা, কারাবাস ও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় খালেদা জিয়াকে। ওয়ান-ইলেভেনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি কারাবন্দী ছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ডের পর তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নতুন করে সংকট তৈরি হয়। পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেছেন তিনি এবং দেশে-বিদেশে চিকিৎসা নিয়েছেন।

শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর দলের নেতৃত্বে রয়েছেন তাঁর জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন।

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁর রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর ভূমিকা স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

একই বিভাগের আরও খবর