সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
জাতীয়
মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়ল
এর আগে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পান । ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২২ ডিসেম্বর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পান ।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা । ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয় ।
আরও পড়ুন
অন্যদিকে, মো. এহছানুল হক ২০২৫ সালের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ পান। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব ছিলেন।