রাজধানী

আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি ‘পিংক বাস’ চলাচল করবে। এর পাশাপাশি ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরও চারটি বাস এই বিশেষ সেবায় যুক্ত হবে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকায় যেসব রুটে চলবে ‘পিংক বাস’

বিজ্ঞাপন

১. নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল

বিজ্ঞাপন

কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।

২. তালতলা-মতিঝিল

তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।

৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও

ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।

৪. মিরপুর-১০-মতিঝিল

মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

৫. মিরপুর-মতিঝিল

মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।

৬. মিরপুর-১২-মতিঝিল

মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

৭. মোহাম্মদপুর-মতিঝিল

মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

৮. আব্দুল্লাহপুর-মতিঝিল

আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

৯. গাজীপুর-বিমানবন্দর

গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর।

১০. মিরপুর-মতিঝিল

প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আরও একটি বাস এই করিডরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

ঢাকার বাইরেও চলবে ‘পিংক বাস’

রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি ‘পিংক বাস’ চলবে।

চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।

বিআরটিসি আশা করছে, নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে তাদের নিরাপত্তা ও যাতায়াতের স্বাচ্ছন্দ্য বাড়বে। একই সঙ্গে নারী চালক ও কন্ডাক্টরদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

একই বিভাগের আরও খবর