শিক্ষা

শতভাগ পাসের গৌরবে উজ্জ্বল বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে প্রতিষ্ঠানটির ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শতভাগ।

বিজ্ঞাপন

এর মধ্যে ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৫৩ দশমিক ১৫ শতাংশ।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক ফলাফলেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বিজ্ঞান বিভাগের ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন সর্বোচ্চ ফল অর্জন করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানদের সাফল্যে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করে অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের নিবিড় যোগাযোগ, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল হাসান খান (সিআইপি)-এর। শিক্ষার প্রতি তাঁর নিষ্ঠা, দূরদর্শী পরিকল্পনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগে উত্তরখানে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

এবারের সাফল্যই প্রথম নয়। ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উত্তরা শিক্ষাজোনের শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উত্তরা শিক্ষাজোনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দা শায়লা শারমিন।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একই বিভাগের আরও খবর