জাতীয়

তারেক রহমানের ভারত সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল দিল্লি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ আগস্ট রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়েছিল।

বিজ্ঞাপন

তবে তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় ভারতের রাষ্ট্রপতি দপ্তর। বিকেল ৩টার দিকে নতুন বিজ্ঞপ্তিতে আগের প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

ভারতের রাষ্ট্রপতি ভবনে বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের রাষ্ট্রীয় সফর উপলক্ষে সামরিক ও কূটনৈতিক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে গার্ড অব অনার, জাতীয় সংগীত ও আনুষ্ঠানিক পরিচয়পর্ব রয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর