জাতীয়

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে বিমানবন্দরে অভ্যর্থনা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অসুস্থতার কারণে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ নিজে বিমানবন্দরে যেতে না পারায় তাঁর নির্দেশে মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিজয়ীদের অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

ধর্মমন্ত্রী চার হাফেজের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের চার প্রতিযোগীই পুরস্কৃত হওয়ায় এটি দেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হন মুহাম্মদ জাকারিয়া এবং নারীদের মধ্যে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় বিভাগে তৃতীয় হন শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ।

আরও পড়ুন

চার বিজয়ী হাফেজের মধ্যে মুহাম্মদ জাকারিয়া প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং বাকি তিনজন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর