জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথের পর রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সদ্য সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অধ্যাপক মুহম্মদ ইউনূসসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভায় নতুন করে আব্দুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী, মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির যুক্ত হচ্ছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আরও পড়ুন

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর