জাতীয়

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিক্রিয়া জানান। এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনেও শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

হেফাজতের দাবি, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত ও ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। সংগঠনটির মতে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব আলেম-উলামাদের কাছে গ্রহণযোগ্য ও ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল ব্যক্তির হাতে থাকা উচিত।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্ত বহাল থাকলে কওমি আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক ও আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে হেফাজত।

আরও পড়ুন

সংগঠনটি শামীম কায়সার লিংকনের নিয়োগ বাতিল করে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শের মাধ্যমে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর