তিনি মুসলমানদের মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। তাঁর দাবি, মহানবী (সা.), সাহাবি ও খুলাফায়ে রাশেদিন কেউই এভাবে জন্মদিন পালন করেননি। তাই তিনি এটিকে বিদআত হিসেবে উল্লেখ করেন।
ধর্ম
ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বিশেষ বার্তা
‘মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্যে শায়খ সুদাইস ধর্মীয় বিষয়ে নতুন কোনো রীতি সংযোজন না করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি নবীজি (সা.)-এর সুন্নাহ ও সাহাবিদের অনুসৃত পথ আঁকড়ে ধরার আহ্বান জানান।
মাওলিদ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে গান-বাজনা, অপচয় এবং নারী-পুরুষের অবাধ মেলামেশার মতো কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি। তাঁর মতে, নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত পথ হলো তাঁর সুন্নাহ অনুসরণ করা।
আরও পড়ুন
মুসলমানদের উদ্দেশে শায়খ সুদাইস এসব রীতি পরিহার করে সুন্নাহ অনুসরণের পাশাপাশি আল্লাহকে ভয় করার আহ্বান জানান।