অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মাহবুব মোর্শেদ, হাফেজ বেলাল হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ক্বারী মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ক্বারী সরোয়ার হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আবুজর গিফারী এবং হাফেজ ক্বারী মুশফিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা; সভাপতিত্ব করেন ফখরুল আলম।
বক্তারা বলেন, আযান অলিম্পিয়াড একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ। এটি বাংলাদেশের প্রথম আযানভিত্তিক রিয়েলিটি শো, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান মুয়াজ্জিনদের খুঁজে বের করে সেরা আযানদাতা নির্বাচন করা হবে।
সারাদেশে বিভিন্ন অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হবে। পাশাপাশি নির্বাচিত মুয়াজ্জিনদের দেশের বিভিন্ন প্রসিদ্ধ মসজিদে মসজিদ কমিটির আবেদনের ভিত্তিতে আযান ও সংশ্লিষ্ট খেদমতের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান। পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। আযানের সুমধুর ধ্বনি, যোগ্য মুয়াজ্জিন নির্বাচন এবং দেশের মসজিদগুলোতে মুয়াজ্জিনদের খেদমতের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন।




