জাতীয়

বিমান ও পর্যটন খাত ঢেলে সাজাতেই মন্ত্রিসভায় পরিবর্তন: রশিদুজ্জামান মিল্লাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিভিল এভিয়েশন ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে চান। এ লক্ষ্যেই যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ করে দেশের পর্যটন খাতের বিস্তার ঘটানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েই কে কোথায় দায়িত্ব পালন করলে ভালো হবে, তা বিবেচনা করে মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন।

আরও পড়ুন

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর