জাতীয়

এক মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তাই বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে আমির খসরু বলেন, এসব সমস্যা সরকারের একক নিয়ন্ত্রণে নেই। সংকট সমাধানে সময় লাগবে, তবে সরকার এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি দপ্তরে অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি এ ধরনের ‘হয়রানি ট্যাক্স’ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর