শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে: মঈন খান
মঈন খান বলেন, ১৯৮২ সালে বিএনপির হাল ধরে খালেদা জিয়া রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করেন এবং ১৯৯১ সালে জনগণের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের বিদ্যমান সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে আরও গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠা করা।
আরও পড়ুন
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। বিএনপি প্রতিবারই দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।