জাতীয়

অনিয়ম সহ্য করা হবে না, সুনামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষাজীবন, সহপাঠীদের সঙ্গে কাটানো সময় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ১৯৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়েছিল। যুদ্ধ শেষে ফিরে এসে পরীক্ষার মুখোমুখি হওয়ার সময় তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে তারা দেখা করেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে বিশেষ মূল্যায়নের অনুরোধ জানালে শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় তাদের শিক্ষাজীবন নিয়মিত করার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহের কারণেই তারা আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ওপর যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা সততার সঙ্গে পালন করতে চান তিনি। একই সঙ্গে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাকে নিজের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর