জাতীয়

পরিবার নিয়ে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল নতুন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। অশ্বারোহী দলটি রাষ্ট্রপতির গাড়িবহরকে এসকর্ট করে বঙ্গভবনের ঐতিহ্যবাহী ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়।

বিজ্ঞাপন

সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

বিজ্ঞাপন

গার্ড অব অনার ও আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেসসচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আরও পড়ুন

অভ্যর্থনা পর্ব শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে প্রবেশ করেন এবং উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এরপর রাষ্ট্রপতি হিসেবে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও পরিচালনব্যবস্থা সম্পর্কে তিনি অবহিত হন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত পর্যালোচনা বৈঠক করেন।

বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে অবস্থান করছিলেন।

 
 

একই বিভাগের আরও খবর