মঙ্গলবার মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের (UNCCD) ১৭তম সম্মেলনের মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এ আহ্বান জানান।
জাতীয়
খরা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা ও ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর
মন্ত্রী বলেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরা ও ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে কৃষি ও সুপেয় পানির উৎস হুমকির মুখে পড়ছে। এসব সংকট মোকাবিলায় পানি সংরক্ষণ, খাল-নদী পুনঃখনন, বৃক্ষরোপণ ও খরা সহনশীল ফসলের জাত সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ন্যায্য পানি বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
একই সঙ্গে খরা মোকাবিলায় আগাম প্রস্তুতি, পর্যাপ্ত অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করে কার্যকর আন্তর্জাতিক কাঠামো গড়ে তুলতে UNCCD সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।