গত মঙ্গলবার থেকে পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস ও দুই ছেলে প্রিয়ম এবং রুপমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সারাদেশ
নিখোঁজ নয়, আর্থিক সংকটে সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু
নিকটাত্মীয় উপমা দে জানান, পিন্টু দাস ঋণে জর্জরিত ছিলেন। সম্প্রতি বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে একাধিক গ্রাহকের চাপ ও হুমকির মুখে পড়েন তিনি। এরপর থেকেই পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
একাধিক গ্রাহকের অভিযোগ, পিন্টু দাসের কাছে বন্ধক রাখা তাদের স্বর্ণালংকার এখনো ফেরত পাননি। এ ঘটনায় কয়েকজন থানায় অভিযোগও করেছেন।
আরও পড়ুন
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, পিন্টু দাসসহ পরিবারের চার সদস্যের সন্ধান না পাওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।