মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। খন্দকার আশফাকুজ্জামানকে গাজীপুর থেকে বরগুনা, শাহ শিবলী সাদিককে মাগুরা থেকে গাজীপুর এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট থেকে গাইবান্ধা, মো. সাইফুল ইসলামকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল থেকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি, মান্না দেকে বান্দরবান সদর সার্কেল থেকে এপিবিএন এবং সিআইডির মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।
আরও পড়ুন
-
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারিশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
-
পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিলশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
-
সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুনশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে মোহাম্মদ রেজা সারোয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সাতক্ষীরা এবং কাজী মাকসুদা লিমাকে পিটিসি, টাঙ্গাইল থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি, রেলওয়ে পুলিশের জোনাঈদ আফ্রিদকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল এবং এপিবিএনের ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে সহকারী পুলিশ সুপার এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে এসএমপি, সিলেটে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে র্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে বদলির ১৯ আগস্টের আদেশও বাতিল করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে ৬ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।