প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

বিজ্ঞাপন
ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে
বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারিত বিভিন্ন সংবাদ ও তথ্যের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা ও যাচাইবিহীন তথ্য প্রচারের ঘটনা দেশকে বিভক্ত করতে পারেনি; বরং বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃঢ় করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শুক্রবার (২৭ নভেম্বর) একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে তিনি বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবরকে অসত্য বলেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শফিকুল আলম পোস্টে লিখেছেন, কখনো কখনো ভুয়া খবর ছড়ালে তা মিথ্যাবাদীদের ওপরই নাটকীয়ভাবে উল্টো ফল দেয়। ভারতের গোদি মিডিয়াগুলো যাচাই-না-করা সূত্রের ওপর ভর করে সম্প্রতি অনেক খবর ছাপিয়েছে। সেসব খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে বা হামলা হয়েছে। এই প্রচারের উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘স্পষ্টতই উদ্দেশ্য ছিল বাংলাদেশবিরোধী ও মুসলমানবিরোধী মনোভাব উসকে দেওয়া। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে তাদের পছন্দের নেতার আমলের সঙ্গে তুলনা করা। সেই নেতা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন বাংলাদেশে কলঙ্কিত ও দণ্ডিত।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে শফিকুলের মতে, এই প্রচার ভিন্ন ফল এনেছে। তিনি লিখেছেন, ‘তবে এই অপপ্রচারের অনিচ্ছাকৃত পরিণতি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠীগুলো এসব খবর মোটামুটি নাকচ করে দিয়েছে। তারা স্পষ্ট করেছে, ঘটনাগুলো সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। তারা এও তুলে ধরেছে যে এসব হামলার অনেকগুলো আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরাই চালিয়েছে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ভারতের শাসক দলের নেতাদের মন্তব্য নিয়েও তিনি কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘এ ছাড়া এই ভুয়া খবরের ঢেউ বিজেপির নেতাদের, এমনকি মন্ত্রী ও সংসদ সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যের ঝড় তুলেছে। এই রাজনীতিকদের অনেকে এখন যেন প্রতিযোগিতায় নেমেছেন, কে সবচেয়ে আক্রমণাত্মক বাংলাদেশবিরোধী অবস্থান নিতে পারে।’

এসব বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে তার মত হলো, ‘ভুয়া খবরনির্ভর এসব বাক্যবাণ বাংলাদেশের রাজনৈতিক দল ও সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে। উসকানিমূলক মন্তব্য, যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিক অর্জুন সিংয়ের বাংলাদেশে আক্রমণ ও দখলের ইঙ্গিত, দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে।’

শফিকুল আলম আরও লিখেছেন, শেষ পর্যন্ত এসব হুমকি হাসিনা ও আওয়ামী লীগ যে রাজনৈতিক সুযোগের আশা করেছিল, তা ধ্বংস করে দিয়েছে। “জুলাই ঐক্য” মোটামুটি পুনরুজ্জীবিত হয়েছে। প্রথমত, গোপালগঞ্জে হাসিনা ও তার অনুগতদের কর্মকাণ্ডে। দ্বিতীয়ত, ভারতের শাসক রাজনীতিকদের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এসব হুমকিতে। ফলে ভারতবিরোধী মনোভাব আবার তীব্র মাত্রায় ফিরে এসেছে।

পোস্টের শেষ অংশে তিনি লিখেছেন, হাসিনা, তার সমর্থক এবং এসব বয়ান ছড়ানো গণমাধ্যম সম্ভবত কখনো ভাবেনি যে বিষয়টি এভাবে গড়াবে। নড়াইলের ঘটনাগুলো ঘিরে বানানো গল্পগুলো উল্টো ফল দিয়েছে। এতে তাদের বড় রাজনৈতিক নকশা ভেস্তে গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

৪১ মিনিট আগে
পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

৪১ মিনিট আগে
সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

৪২ মিনিট আগে
খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

৪২ মিনিট আগে
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

২ ঘণ্টা আগে
১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা

১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা

২ ঘণ্টা আগে