ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহ ধরে নদীতে জেলেদের জালে বেশি ইলিশ ধরা পড়ছে। ফলে আড়ত ও স্থানীয় বাজারে সরবরাহ বেড়েছে। দাম কিছুটা কমায় ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে।
ভোলার বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ টাকা, মাঝারি আকারের ইলিশ প্রায় ২ হাজার ৫০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে।
তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ বাড়লেও প্রত্যাশিত হারে দাম কমেনি। অনেক ব্যবসায়ী এখনো আগের দামেই মাছ বিক্রি করছেন বলেও অভিযোগ তাঁদের।
আরও পড়ুন
-
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপিসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
-
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
-
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তারসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সচেতন মহলের মতে, ইলিশের দাম কিছুটা কমলেও তা এখনো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। সরবরাহ আরও বাড়ানোর পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং করা হলে দাম আরও সহনীয় হতে পারে।
ভোলা কৃষি বিপণন কর্মকর্তা মোস্তফা সোহেল জানান, মাছসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।