ধর্ম

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আজ বিকেলে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূল (সা.)-এর জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। আমাদেরও জীবনের সব ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমরা সফল হতে পারব।

বিজ্ঞাপন

আল-কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ তাঁকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে অনুসরণ ও বাস্তবায়নের চেষ্টা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মহানবী (সা.) যেসব বিষয়ে নিষেধ করেছেন, সেসব থেকে বিরত থাকারও অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসইউর ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তাঁর জীবন দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণে নয়, সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।

বিজ্ঞাপন

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে বলেন, তাঁর জীবন আমাদের ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।

আলোচনা সভায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

একই বিভাগের আরও খবর