প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন ● পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ● আট মাস পর হামে মৃত্যুহীন একদিন ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ● অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের ● বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ● ইহসানের প্রতিদান কি ইহসানই নয়? ●

ইহসানের প্রতিদান কি ইহসানই নয়?

বিজ্ঞাপন
ইহসানের প্রতিদান কি ইহসানই নয়?
ইয়াহিয়া ভাইয়ের সাথে পরিচয় আমার অনেকদিনের। এখন থেকে প্রায় ১৫ বছর আগে ইয়াহিয়া ভাই ডা. কুশল আর ডা. সুষমা রেজার সাথে যখন প্যারেন্টিং এর উপর ফ্রি ওয়ার্কশপ করাতেন, তখন থেকেই তার সাথে আমার পরিচয়। ফেসবুকে সবসময়ই আমি বিভিন্ন বিষয়ে টুকটাক লেখালেখি করতাম। কিন্তু করোনা লকডাউনের মাঝে সময় কাটানোর জন্য আমি ধারাবাহিকভাবে দুটো সিরিজ লিখতে শুরু করলাম। তার মধ্যে একটি হলো 'আমার কোরআন আমার ভালোবাসা' আর দ্বিতীয়টি হলো 'সেলফ কোয়ারেন্টাইনের দিনলিপি'।

আমার লেখাগুলো মাঝে মাঝে আমি ইয়াহিয়া ভাইকেও পাঠাতাম। তিনি পড়তেন কিনা জানি না। তবে প্রায় বছর তিনেক আগে ইয়াহিয়া ভাই একদিন আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালেন, বললেন, 'আপা, আপনি খুব সুন্দর লেখেন। আপনার লেখা মানুষের হৃদয় স্পর্শ করে। আমি মনে করি, আপনার মুসলিম উম্মাহর জন্য নিয়মিত লেখালেখি করা উচিত। আপনি মনে রাখবেন, আপনাকে লেখার এই ক্ষমতা আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন। আর শেষ বিচারের দিনে প্রতিটি মানুষকে তার প্রাপ্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে।'

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইয়াহিয়া ভাইয়ের এই মেসেজ আমাকে অনেক চিন্তিত করে ফেলল। ততদিনে আমার 'আমার কোরআন আমার ভালোবাসা' সিরিজটি লেখা প্রায় শেষের দিকে। আমি সিদ্ধান্ত নিলাম, এই লেখাটি আমি বই আকারে প্রকাশ করব। কিন্তু প্রশ্ন হল, আমার মতো অখ্যাত লেখকের বই প্রকাশ করবে কে? শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে বেশকিছু নামকরা ইসলামী বইয়ের প্রকাশকের দ্বারস্থ হলাম। তাদের মধ্যে একজন বললেন, 'আপা, আপনার বইয়ের পাণ্ডুলিপিটা পড়েছি। বইটা বেশ ভালো মনে হয়েছে। কিন্তু আমাদের হাতে এত কাজ, কবে নাগাদ যে আপনার বই পাবলিশ করতে পারব, তা বলতে পারছি না।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তাদের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করে, সাড়া না পেয়ে গেলাম আরেক বিখ্যাত ইসলামী বইয়ের প্রকাশকের কাছে। তার সাথে আমার স্বামীসহ মিটিং করলাম। তিনি বললেন, 'আপা, আমাদের মার্কেটিং টিম আপনার পাণ্ডুলিপিটি পড়েছে। তারা বলেছে, এই বই বাজারে চলবে না। কারণ, এইসব ব্যক্তিগত গল্প আজকাল কেউ পড়তে চায় না।' সেখান থেকে আশাহত হয়ে গেলাম আরেক নামকরা পাবলিশারের কাছে। তিনি পাণ্ডুলিপি পড়ে প্রতিশ্রুতি দিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার প্রতিশ্রুতি রাখলেন না। এরপর আরো কিছু প্রকাশকের কাছে আমার বইয়ের পাণ্ডুলিপি পাঠালাম। কিন্তু কোনো জায়গা থেকে কোনো সাড়া পেলাম না।

শেষ পর্যন্ত আমি ভঙ্গ হৃদয়ে দু'চোখে ভরা বর্ষার প্লাবন নিয়ে আমার মহান রবের কাছে দোয়ার হাত তুলে বললাম, 'হে আমার রব! জাহিলিয়াতের এই ঘন আঁধারে যখন মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুসলিম অধ্যুষিত একটি সমাজের মানুষ যখন কোরআন থেকে লক্ষযোজন দূরে চলে গেছে, তখন তোমার সেই কিতাবকে ভালোবেসে লেখা আমার এই বইটিকে কোনো প্রকাশক প্রকাশনার যোগ্য মনে করল না। আর তাই, কোরআনের সাথে আমার গভীর ভালোবাসার এই গল্পটি এ পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দেবার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আর সেইসাথে, এই বই প্রকাশের দায়িত্বও আমি তোমার উপর অর্পণ করলাম।' আমার মহান রব তার গুনাহগার এই বান্দাকে এত বেশি ভালোবাসেন, আর তিনি এত বেশি দয়ালু যে, তিনি আমার দোয়ার হাত ফিরিয়ে দিলেন না। এর মাত্র অল্পকিছুদিনের মধ্যেই আমার বইটি প্রকাশিত হল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

হঠাৎ করেই বয়সে খুব নবীন আর মোটামুটি নতুন এক প্রকাশক আমার বইটি প্রকাশ করতে রাজি হয়ে গেলেন। আর গত রামাদানের ঠিক দু'দিন আগেই বইটি আলোর মুখ দেখল। মনে আছে, বইটি প্রকাশ হবার সাথে সাথেই আমি ইয়াহিয়া ভাইকে মেসেজ করে বলেছিলাম, 'ইয়াহিয়া ভাই, আমার একটা বই পাবলিশ হয়েছে, নাম 'আমার কোরআন আমার ভালোবাসা'।' এর তিন-চার দিন পর, অর্থাৎ রামাদানের প্রথম সপ্তাহে ইয়াহিয়া ভাই আমাকে ফোন করে বললেন, 'আপা, কাল আমার স্টুডিওতে চলে আসেন। আপনার বই নিয়ে একটা পডকাস্ট করে ফেলি।'

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এই কথা শুনে আমি তো ভয়ে অস্থির। ক্যামেরার সামনেই কোনোদিন দাঁড়াইনি। পডকাস্ট তো বহু দূরের কথা। এছাড়া মনে মনে ভাবলাম, আমার মতো অখ্যাত মানুষের পডকাস্ট দেখবে কে? যাই হোক, এর পরের কথা ইতিহাস। ইয়াহিয়া ভাইয়ের কাছে আমার আকণ্ঠ ঋণ। আমার মতো অখ্যাত মানুষের লেখা অখ্যাত একটা বই নিয়ে তিনি তার জনপ্রিয় চ্যানেলে যে একটা পডকাস্ট করার দুঃসাহস দেখিয়েছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। তিনি শুধু আমার বইকেই প্রমোট করেননি, বরং আমার মতো নগণ্য একটি মানুষকে সমগ্র পৃথিবীর সামনে নিজের জীবনের না বলা গল্পগুলোও বলার সুযোগ করে দিয়েছেন।

মানুষ বলে, এই পৃথিবীতে ভালো মানুষের নাকি অনেক অভাব। আমি বলি, আমাদের তো আসলে মানুষের মধ্যে ভালো গুণগুলো দেখার চোখই নেই। আমরা মানুষের সমালোচনা করতে পছন্দ করি। সোশ্যাল মিডিয়ার এই যুগে, কারো একটা দোষ খুঁজে পেলে আমরা সেটাই ফলাও করে প্রচার করি। অথচ তার হাজারো ভালো গুণের কথা অবলীলায় ভুলে যাই। আমরা ভুলে যাই, এই পৃথিবীতে কেউ পারফেক্ট না, এমনকি আমি নিজেও না।

এই সমাজে ইয়াহিয়া ভাইয়ের মতো অনেক মানুষ আছেন, যারা নীরবে-নিভৃতে নিঃস্বার্থভাবে কাজ করে যান। কিন্তু এর বিনিময়ে তাদের রব ছাড়া আর কারো কাছে কোনো প্রতিদান আশা করেন না। আমরা তাদের কাজকে মূল্যায়ন করি বা না করি, আমাদের মহান রব অবশ্যই তাদের কাজের মূল্যায়ন করবেন এবং তাদের উত্তম কাজের বিনিময়ে উত্তম প্রতিদান দেবেন। আমার মহান রব যে বলেন, 'ইহসানের প্রতিদান কি ইহসানই নয়?'

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের

মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের

২ ঘণ্টা আগে
হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

১ দিন আগে
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২ দিন আগে
১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

৫ দিন আগে
বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

৬ দিন আগে
হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

১ সপ্তাহ আগে