বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ তাহেরা বেগম ও তার ছেলে মোহাম্মদ ইউসুফকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, ইউসুফের অবস্থা আশঙ্কাজনক।
ক্যাম্পবাসীদের দাবি, আরসা, আরএসও ও আরাকান আর্মির সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ১২০ থেকে ২০০ রাউন্ড পর্যন্ত গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পের এক কমিউনিটি লিডার।
আরও পড়ুন
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।