বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ বৈঠকে অংশ নেয়।
বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক
বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতারা তাঁদের মতামত তুলে ধরেন।
ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন
বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিকেএমইএর প্রতিনিধি দলে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দারসহ পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, মো. সালাউদ্দিন আহমেদ শামীম ও মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।