অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ এবং কোনো সহায়ক জামানত প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। আগে ব্যবসার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়; তবে বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বৈধ সব উদ্যোগ এতে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

আগামী ১৬ সেপ্টেম্বর কর্মসূচির বিস্তারিত নির্দেশনা জারি হবে এবং এরপর এক মাস আবেদন নেওয়া হবে। প্রাথমিকভাবে আট জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচি শুরু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন।

আরও পড়ুন

নির্বাচিত উদ্যোক্তারা অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ, মেন্টরের পরামর্শ, ব্যবসা পরিকল্পনা, নিবন্ধন ও বাজার সংযোগের সুবিধাও পাবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর