বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন দীর্ঘ ১১ বছর সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় বেতন সমন্বয়ের সিদ্ধান্তটি যৌক্তিক।
অর্থনীতি
ধাপে ধাপে আগামী জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল
মন্ত্রী বলেন, ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হলে একসঙ্গে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ বাজারে প্রবাহিত হবে না। ফলে পে-স্কেলকে কেন্দ্র করে পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কাও কম থাকবে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি কর্মচারীদের বেতনের পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ, আমদানি, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের দামও গুরুত্বপূর্ণ। সরকার এসব বিষয় সমন্বিতভাবে পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন
ভোজ্যতেলের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে টিসিবি ও ওএমএসের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ এবং বাজারে কৃত্রিম সংকটের বিষয়ে নজরদারি চলছে।