শুক্রবার চাঁদপুরের মতলব উত্তরে একটি চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অর্থনীতি
চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ
বিডা চেয়ারম্যান বলেন, প্রকল্পে সৌর প্যানেলের নিচের জমিতে কৃষিকাজও চালু রাখা হবে। এতে একই জমি থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত থাকবে। ইতোমধ্যে প্রকল্পের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে।
তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। পাশাপাশি চাঁদপুরের বিদ্যুৎ সংকট কমাতে এটি ভূমিকা রাখবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতির আশা করা হচ্ছে।
আরও পড়ুন
এদিকে চাঁদপুরে সরকারি খাস জমিতে রপ্তানিমুখী শিল্পের জন্য রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। জমির পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, সড়ক ও নৌ যোগাযোগসহ অবকাঠামোগত সুবিধা বিবেচনা করে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।