রাজনীতি

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার কুমিল্লায় লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাই এ নিয়ে আর টালবাহানা না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কুমিল্লার মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে সংকটে রয়েছেন। একই সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে রয়েছেন। এসব সমস্যার সমাধানসহ ছয় দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

কুমিল্লার প্রতি কোনো ধরনের অবহেলা বা বিরূপ মনোভাব গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, কোনো জেলা বা অঞ্চলের মানুষকে অবহেলা কিংবা অপমান করা হলে তাদের মধ্যে কষ্ট তৈরি হয়।

আরও পড়ুন

লংমার্চে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর