রাজনীতি

বিএনপি নায়ক হতে পারতো, এখন ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, জুলাই সনদের সংস্কার ও এর সুফল জনগণ দেখতে চেয়েছিল। বিএনপি চাইলে এ ক্ষেত্রে নায়ক হতে পারত, কিন্তু তারা এখন ভিলেন হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় দেশ পরিচালিত হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে অনুমোদন দিয়েছে। কিন্তু একজন ব্যক্তির ইগোর কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

জুলাই সনদের মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে সরকারের ভূমিকারও সমালোচনা করেন তাজুল ইসলাম। গুমবিরোধী আইন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বিরোধী দলকে সংসদে নিজেদের ভূমিকা আরও শক্তিশালীভাবে তুলে ধরার আহ্বান জানান এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর