রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ তথ্য জানান। তিনি বলেন, বাড়িভাড়া ও সার্ভিস চার্জে সাশ্রয়ের কারণে হজ প্যাকেজের অর্থ থেকে এই টাকা উদ্বৃত্ত হয়েছে। সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে তা পাঠিয়ে দেওয়া হবে।
ধর্ম
৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ, আবাসনের ধরন ও আসনের আপগ্রেডেশনের ওপর ভিত্তি করে ফেরতযোগ্য অর্থের পরিমাণ ভিন্ন হবে। সাধারণ প্যাকেজে তুলনামূলক কম এবং আসন আপগ্রেডেশনের ক্ষেত্রে বেশি অর্থ ফেরত পাবেন হাজিরা।
প্যাকেজ-১-এর আওতায় বিভিন্ন শ্রেণির হাজিদের প্রায় ৩৮ হাজার ৬৯৭ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭৩ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। প্যাকেজ-২-এর বিভিন্ন শ্রেণিতে ফেরতযোগ্য অর্থ প্রায় ২ হাজার ৫০৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা পর্যন্ত।
আরও পড়ুন
এ ছাড়া প্যাকেজ-২-এর বিভিন্ন আবাসন ও আসন বিন্যাস অনুযায়ী ৩ হাজার থেকে ৪৪ হাজার টাকার বেশি পর্যন্ত অর্থ ফেরত পাবেন কিছু হাজি। সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।