শিক্ষা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর মাধ্যমে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

বিজ্ঞাপন

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করা হচ্ছে। জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে এবং বিমানবন্দর চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করা জরুরি। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তাঁর প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের প্রথম দিন রোববার তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছে মা-বাবার কবর জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় অংশ নেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও বিভিন্ন স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

একই বিভাগের আরও খবর