রাজনীতি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

বিজ্ঞাপন

কমিটির সভাপতি হিসেবে মো. আশরাফ উদ্দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন—ডা. শফিকুর রহমান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের লুৎফুর রহমান এবং ঢাকা-১৬ আসনের কর্নেল (অব.) আব্দুল বাতেন।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন মো. আশরাফ উদ্দিন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর