ফ্যাশন ম্যাগাজিন ল’অফিশিয়েলকে দেওয়া সাক্ষাৎকারে জোলি জানান, আপাতত কোথাও স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেই। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি প্রথম কয়েক মাস কম্বোডিয়ায় কাটাবেন তিনি।
বিনোদন
যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, বেছে নিচ্ছেন ‘যাযাবর’ জীবন
যুক্তরাষ্ট্র ছাড়লেও মানবিক কাজ চালিয়ে যাবেন জোলি। জাতিসংঘ ও তার অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর কার্যক্রমের পাশাপাশি নিজের ক্রিয়েটিভ ফ্যাশন হাউসের আন্তর্জাতিক প্রচারণায়ও মনোযোগ দেবেন তিনি।
এর আগে মে মাসে ক্যালিফোর্নিয়ার ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন জোলি। দীর্ঘদিন ধরেই লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা ভাবছিলেন তিনি।
আরও পড়ুন
ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের চুক্তির কারণে সন্তানদের ১৮ বছর বয়স পর্যন্ত জোলিকে যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছিল। গত জুলাইয়ে যমজ সন্তান ভিভিয়েন ও নক্স ১৮ বছর পূর্ণ করায় সেই বাধ্যবাধকতা শেষ হয়েছে। ২০১৬ সালে বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হওয়ার পর ২০২৪ সালে তা চূড়ান্ত হয়।