আজ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন শেষে বক্তব্যে তিনি এ কথা জানান।
জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ত. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তরের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রকল্পের আওতায় ১১৩ মেগাওয়াট ক্ষমতার দুটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রকল্পটির কারিগরি সমীক্ষা শুরু হয়েছিল বলেও জানান তিনি।
আরও পড়ুন
এ্যানি চৌধুরী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে। সাত বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য হবে ২ দশমিক ১ কিলোমিটার। এতে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস গেট, একটি নেভিগেশন লক ও দুটি ফিশ পাস থাকবে। ব্যারেজের ওপর একটি রেলওয়ে সেতুও নির্মাণ করা হবে।
সাইট পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।